Country

2 years ago

Maharashtra Bureaucrat’s son Assault: প্রেমিকাকে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় গ্রেফতার আমলাপুত্র

Ashwajit Gaikwad- Priya Singh (Collected)
Ashwajit Gaikwad- Priya Singh (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত ১১ ডিসেম্বর ভোর ৪টের সময় তিনি প্রেমিকের ডাকে তাঁর বাড়িতে গিয়েছিলেন প্রিয়া সিং, তাঁদের বাড়িতে পারিবারিক অনুষ্ঠান চলছিল। কিন্তু যুবক প্রথম থেকেই তাঁর সঙ্গে অস্বাভাবিক আচরণ করছিলেন বলে দাবি করেছেন প্রিয়া। যুবকের এক বন্ধু তাঁকে অপমান করেন। তার প্রতিবাদ করতে গেলেই যুবকের সঙ্গে তাঁর ঝামেলা শুরু হয়।তাঁকে তাঁর প্রেমিক অশ্বজিৎ বেধড়ক মারধর করেন।

পরে তাঁকে রাস্তায় ফেলে দিয়ে নিজের গাড়ির চালককে নির্দেশ দেন, তাঁর পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যেতে। প্রিয়ার আরও দাবি করেন, তাঁর সঙ্গে অশ্বজিতের গত সাড়ে চার বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে।

 প্রিয়া সিং-র অভিযোগের ভিত্তিতে অবশেষে পুলিশের বিশেষ তদন্তকারী দলের হাতে গ্রেফতার হয়েছেন মহারাষ্ট্রের আমলা-পুত্র অশ্বজিৎ গায়কোয়াড়। ঘটনার দিন যে গাড়িটিকে ব্যবহার করা হয়েছিল সেটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। অশ্বজিতের পাশাপাশি তাঁর দুই সঙ্গী রোমিল পাটিল এবং সাগর শেড়গেকেও গ্রেফতার করেছে পুলিশ।

যদিও এই সমস্ত অভিযোগ করেন অশ্বজিৎ। এমন কি প্রিয়াকে নিজের ‘প্রেমিকা’ মানতেও অস্বীকার করেন তিনি। অশ্বজিতের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে ভোরবেলা মত্ত অবস্থায় হাজির হয়ে সেখানে উপস্থিত লোক জনকে বিরক্ত করতে শুরু করেন প্রিয়া।

কী ভাবে গাড়ি চাপা পড়লেন তরুণী? অশ্বজিৎ জানিয়েছেন, তিনি গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। তাঁর চালক তাঁকে সরে যেতে বলেছিলেন। গাড়ি ঘোরাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তবে কোনও ভাবেই দুর্ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না বলে দাবি করেছেন তিনি। অশ্বজিৎ আরও জানান, তাঁর কাছ থেকে টাকা হাতানোর উদ্দেশ্যে এই গল্প তৈরি করা হয়েছে।

মহারাষ্ট্র সরকারের রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অনিল গায়কোয়াড়ের পুত্র অশ্বজিৎ বিজেপি নেতাও বটে। তিনি ঠাণে জেলার বিজেপি যুবমোর্চার প্রেসিডেন্ট। আমলা-পুত্রের বিরুদ্ধে ‘প্রেমিকা’কে হেনস্থার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই মহারাষ্ট্রের রাজনীতিতে আলোড়ন তৈরি হয়েছে।

You might also like!