Country

2 years ago

Amit Shah: মণিপুরে দুই মহিলাকে নিগ্রহের ঘটনায় বীরেনের সঙ্গে কথা অমিত শাহের, মূল অভিযুক্ত পাকড়াও

Amit Shah (File Picture)
Amit Shah (File Picture)

 

নয়াদিল্লি, ২০ জুলাই: মণিপুরে দুই মহিলাকে প্রকাশ্যে নগ্ন করে হাঁটানোর যে ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, সেই বিষয়ে বৃহস্পতিবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাইরাল ভিডিও-সহ অন্যান্য বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভিডিওটিতে যে ভয়াবহ ঘটনার ছবি দেখা গিয়েছে, তা গত ৪ মে ঘটে। ঘটনাচক্রে ৩ মে থেকেই জাতিগত হিংসায় উত্তপ্ত হয়েছিল মণিপুর। থৌবল জেলায় নংপোক সেকমাই থানার অদূরে দুই মহিলাকে প্রকাশ্যে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। যদিও একটি সংগঠনের দাবি, ঘটনাটি কঙ্গকপি জেলার।

বৃহস্পতিবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছেন, "আমরা ভিডিওটি দেখেছি এবং আমার খুব খারাপ লেগেছে, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। আমি অবিলম্বে পুলিশকে অপরাধীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি এবং রাজ্য সরকার অভিযুক্তদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার চেষ্টা করবে।" বীরেন সিং আরও বলেন, বুধবার রাত দেড়টা নাগাদ আমরা মূল আসামিকে গ্রেফতার করেছি।"


You might also like!