
জম্মু, ২৪ জুলাই: কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে জম্মু ও কাশ্মীরের ভগবতীনগর বেস ক্যাম্প থেকে সোমবার ভোরে ৩ হাজার ৮০০ জন অমরনাথ তীর্থযাত্রীদের ২২-তম দলটি, বালতাল এবং পহেলগাও বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছে। বালতাল ও পহেলগাও রুটের পথ ধরে তাঁরা অমরনাথের পবিত্র গুহায় পৌঁছবেন।
এ পর্যন্ত ৩ লক্ষ ২৬ হাজারের বেশি পুন্যার্থী অমরনাথ দর্শন করেছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। এ বছরের অমরনাথ যাত্রা শুরু হয়েছিল গত ১ জুলাই, চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আবহাওয়া এখন অনুকূল রয়েছে, প্রচন্ড উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভগবান শিবের শিবলিঙ্গ দর্শন করছেন পুণ্যার্থীরা।
