Country

2 years ago

Akhilesh Yadav : ভোটের লড়াইতে অখিলেশ! কোন আসন থেকে লড়বেন তিনি?

Akhilesh Yadav (File Picture)
Akhilesh Yadav (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অখিলেশ যাদব লোকসভা ভোটের লড়াইতে নামতে পারেন। তিনি কন্নৌজ আসন থেকে প্রার্থী হতে পারেন বলেই সূত্র মারফত খবর। তবে সমাজবাদী পার্টির পক্ষ থেকে এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। দলীয় সূত্রে খবর, ইতিমধ্যেই গ্রাউণ্ড লেভেলে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কন্নৌজ কেন্দ্রে লড়াইয়ের জন্য। কংগ্রেস জোটে অখিলেশের দল এ বছর লোকসভায় লড়ছে। কোন আসনে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে ইতিমধ্যেই স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সপা, এমনটাই খবর সূত্র মারফত।

সমাজবাদী পার্টি এখনও পর্যন্ত উত্তর প্রদেশের ৩১টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বরাবরই সমাজবাদী পার্টির গড় হিসেবে পরিচিত কন্নৌজ আসনটি। ১৯৯৮ থেকে শুরু করে ২০১৪ সাল পর্যন্ত সপা প্রার্থীরাই জয়ী হয়েছেন এই আসনে। ২০১৯ সালে এই আসন থেকে দাঁড়িয়েছিলেন ডিম্পল যাদব। তাঁকে পরাজিত করে জয়ী হন BJP প্রার্থী সুব্রত পাঠক। ২০২৪ সালের লোকসভাতেও তাই বিশ্বস্ত সৈনিক সুব্রত পাঠককেই ফের একবার দাঁড় করিয়েছে BJP। ফলে অখিলেশ এই আসন থেকে দাঁড়ালে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

You might also like!