
নয়াদিল্লি, ২৮ অক্টোবর : রাজধানী দিল্লিতে দূষণ রুখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লি সরকার। তা সত্ত্বেও দূষণ তো কমছেই না, বরং বেড়েই চলেছে। বিগত কয়েকদিনের মতো শনিবার সকালেও দূষণের কবলে ছিল রাজধানী দিল্লি। দিল্লির কর্তব্যপথ, ইন্ডিয়া গেট প্রভৃতি এলাকা ছিল দূষণের কবলে। শনিবার দিল্লিতে সামগ্রিক বাতাসের গুণগতমান ছিল ২৮৬, যা আগের দিনের তুলনায় বেড়েছে।
শুধুমাত্র দিল্লি নয়, উত্তর প্রদেশের নয়ডা এবং হরিয়ানার গুরুগ্রামও এদিন সকালে ছিল দূষণের কবলে। নয়ডাতে বাতাসের গুণগতমান ছিল ২৫৫ এবং হরিয়ানার গুরুগ্রামেও ২০০। দিল্লিতে যেভাবে দূষণ বাড়ছে তাতে স্বাভাবিকভাবেই চিন্তিত রাজধানীর বাসিন্দারা। দূষণ কমাতে দিল্লি সরকারও তৎপর, তা সত্ত্বেও পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে।
