Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Air quality improves in Delhi:বৃষ্টির সৌজন্যে বাতাসের গুণমানের উন্নতি দিল্লিতে, ধোঁয়াশা কাটল জাতীয় রাজধানীতে

Air quality improves in Delhi
Air quality improves in Delhi

 

নয়াদিল্লি, ২৮ নভেম্বর : মাত্রাতিরিক্ত বায়ুদূষণ থেকে অবশেষে কিছুটা স্বস্তি পেল জাতীয় রাজধানী। সোমবারের বৃষ্টির সৌজন্যে মঙ্গলবার বাতাসের গুণগতমানের উন্নতি হয়েছে দিল্লিতে, ধোঁয়াশাও অনেকটাই কেটেছে রাজধানীতে। ফলে স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী। মঙ্গলবার সকালে কয়েকজন প্রাতঃভ্রমণকারী বলেছেন, আবহাওয়া অনেকটাই ভালো। বৃষ্টিপাত আবহাওয়া অনেকটা পরিষ্কার করেছে। দূষণ কমলেও, এদিনও দিল্লির বাতাসের গুণগতমান ছিল 'মন্দ' পর্যায়েই।

পশ্চিমী ঝঞ্ঝার দরুন বৃষ্টি ও অনুকূল বাতাসের গতির কারণে মঙ্গলবার সকালে দিল্লির বেশ কয়েকটি এলাকায় বাতাসের গুণমান কিছুটা উন্নত হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড-এর দেওয়া তথ্য অনুসারে, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয় ৩৭৪, শাদিপুরে ৩০১, রোহিণীতে ৩৯৭, সিরিফোর্টে ৩৫৫।


You might also like!