Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Delhi air pollution:দিল্লিতে কমছে বায়ুদূষণ; একিউআই পৌঁছল ৩৯৮-এ, কমানো হয়েছে সতর্কতা

Air pollution is decreasing in Delhi
Air pollution is decreasing in Delhi

 

নয়াদিল্লি, ১৯ নভেম্বর : দিল্লিতে দূষণের পরিমাণ কমেছে। বাতাসের গতি বৃদ্ধির কারণে গুণমান আগের তুলনায় একটু ভাল হয়েছে। ‘ভীষণ খারাপ’ থেকে ‘খুব খারাপ’ হয়েছে। ইতিমধ্যেই দূষণ নিয়ে সতর্কতা কমিয়ে দিয়েছে দিল্লি সরকার। জানানো হয়েছে, এ বার থেকে রাজধানীতে প্রবেশ করবে ডিজেলচালিত ট্রাক। সোমবার থেকে আবার চালু হচ্ছে সব সরকারি, বেসরকারি স্কুল। তবে এখনও বাইরে খেলাধুলো বা জমায়েতের অনুমতি দেয়নি দিল্লি সরকার।

রবিবার দিল্লির বাতাসের গুণমানের সূচক (একিউআই) ছিল ৩৯৮। যা ‘খুব খারাপ’ হিসাবে গণ্য করা হয়। এদিন সকালেও মাত্রাতিরিক্ত ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লি। দূষণের কারণে কেন্দ্রের প্রস্তাবে দিল্লিতে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (জিআরএপি)-এর চতুর্থ পর্যায়ের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। দূষণের পরিমাণ কমার পরেই সেই বিধিনিষেধ লঘু করেছে প্রশাসন। তবে জিআরএপির প্রথম থেকে তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ চালু থাকবে দিল্লিতে।

You might also like!