Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Fire Breaks out in Delhi: এইমস দিল্লির টিচিং ব্লকে আগুন-আতঙ্ক, পুড়ে গেল ফার্ণিচার ও নথি

AIIMS Delhi teaching block fire-panic, furniture and documents burnt
AIIMS Delhi teaching block fire-panic, furniture and documents burnt

 

নয়াদিল্লি, ৪ জানুয়ারি: দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ আগুন-আতঙ্ক! বৃহস্পতিবার দিল্লি এইমস-এর টিচিং ব্লকে আগুন লাগে। আগুনে টিচিং ব্লকে থাকা ফার্ণিচার ও বেশ কিছু অফিসিয়াল নথি পুড়ে গিয়েছে। দমকল কর্মীদের অল্প সময়ের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।

দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকালে দিল্লি এইমস-এর দোতলায় টিচিং ব্লকে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে আসে দমকল, দমকল কর্মীদের বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছেন ততক্ষণে অবশ্য বেশ কিছু ফার্ণিচার ও নথি পুড়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…