আগামীকাল সোমবার হরিদ্বারে মুলায়ম সিংয়ের অস্থিভস্ম বিসর্জন করবেন অখিলেশ

Akhilesh Yadav
Akhilesh Yadav

 

সাইফাই, ১৬ অক্টোবর : উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির (সপা) প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর সোমবার উত্তরাখণ্ডের হরিদ্বারে তাঁর অস্থিভস্ম বিসর্জন করবেন অখিলেশ যাদব।

জানা গিয়েছে, একটি ব্যক্তিগত বিমানে প্রয়াত মুলায়ম সিং যাদবের চিতাভস্ম নিয়ে আগামীকাল দেরাদুন যাবেন সপা সভাপতি অখিলেশ যাদব। অখিলেশের সফরসূচি অনুযায়ী, তিনি দেরাদুন থেকে সড়কপথে হরিদ্বারে গঙ্গার তীরে ভিআইপি ঘাট থেকে অস্থিভস্ম বিসর্জন করবেন।

প্রসঙ্গত, মুলায়ম সিং যাদব দীর্ঘ অসুস্থতার পরে গত ১০ অক্টোবর গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে মারা যান। অখিলেশের সাথে কাকা শিবপাল সিং যাদব, ভাই ধর্মেন্দ্র যাদব, তেজ প্রতাপ যাদব এবং ঘনিষ্ঠ সহযোগী আশু মালিকও অস্থি বিসর্জনের জন্য হরিদ্বারে যাবেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…