
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্রমশই সূর্যের দিকে এগিয়ে চলেছে ভারতের সৌরযান আদিত্য এল-১। এর মধ্যেই এল সুখবর। নতুন বছরেই সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী ল্যাগরাঞ্জিয়ান পয়েন্টে ঢুকবে আদিত্য (Aditya L1)। সেখান থেকেই মাপঝোক এবং গবেষণা করে তথ্য পাঠাবে সৌরযানটি।
ইসরোর তরফে জানানো হয়েছে, পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্য এবং পৃথিবীর মাঝে এক কক্ষপথ রয়েছে। যার নাম ল্যাগরেঞ্জ পয়েন্ট। এই পয়েন্টেই আগামী ৬ জানুয়ারি ল্যান্ড করবে স্যাটেলাইট আদিত্য এল-১। সূর্যের বাইরে সবচেয়ে উত্তপ্ত স্তর করোনা। ওই স্তরের যাবতীয় তথ্য সেখান থেকেই আদিত্য তুলে দেবে গবেষণাকারীদের হাতে।
আর কী কী প্রশ্নের উত্তর খুঁজবে আদিত্য?
ইসরো জানিয়েছে, সূর্যের বাইরের স্তর করোনার তাপমাত্রা কখনও বাড়ে কখনও কমে। এই তাপমাত্রার রকমফেরের কারণ খুঁজবে আদিত্য। এছাড়াও সৌরবায়ুর গতিবেগ সম্পর্কেও ধারনা দেবে এই যানটি।
