Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Uttar Pradesh:দৃশ্যমানতা কমে ঘটে গেল দুর্ঘটনা, যমুনা এক্সপ্রেসওয়েতে দু'টি বাসের সংঘর্ষে আহত ৪০ জন

A major accident occurred on Yamuna Expressway near Mathura in Uttar Pradesh due to dense fog
A major accident occurred on Yamuna Expressway near Mathura in Uttar Pradesh due to dense fog

 

মথুরা, ১৫ জানুয়ারি : ঘন কুয়াশার কারণে বড় দুর্ঘটনা ঘটে গেল উত্তর প্রদেশের মথুরার কাছে যমুনা এক্সপ্রেসওয়ের ওপর। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি। সোমবার ভোররাতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমবেশি আহত হয়েছেন ৪০ জন যাত্রী। মথুরার এসএসপি শৈলেশ পান্ডে বলেছেন, "সোমবার ভোররাত তিনটে নাগাদ মথুরার কাছে মাইল স্টোন ১১০ রায়া কাটে যমুনা এক্সপ্রেসওয়েতে দু'টি বাসের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ৪০ জন আহত হয়েছেন।"

সএসপি আরও জানিয়েছেন, "আহত ৩১ জনকে জেলা হাসপাতালে এবং ৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি বাস ঢোলপুর থেকে নয়ডা যাচ্ছিল এবং অন্য বাসটি এটাহ থেকে নয়ডা যাচ্ছিল।" দুর্ঘটনার কারণ হিসাবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাসের হেডলাইট জ্বলা থাকলেও ঘন কুয়াশায় অপর বাসটিকে খেয়াল করতে পারেননি আর একটি বাসের চালক। দুর্ঘটনায় আহত ৩১ জন যাত্রীকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বাকি ৯ জনকে ভর্তি করানো হয়েছে বিভিন্ন হাসপাতালে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…