Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

2 years ago

Delhi University:দিল্লি ইউনিভার্সিটি ছাত্র ইউনিয়নের ভোটের ইস্তেহার এবিভিপি-র

ABVP's election manifesto of Delhi University Students' Union
ABVP's election manifesto of Delhi University Students' Union

 

নয়াদিল্লি:  আসন্ন দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন (ডুসু) নির্বাচনের জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) তার ইস্তেহার উন্মোচন করেছে।

‘উইমেনিফেস্টো’ শিরোনামে এই বিস্তৃত ২১-দফা ইস্তেহার মহিলাদের জন্য উপযুক্ত। এই ইস্তেহার ছাত্রসমাজের উদ্বেগের বিভিন্ন সমস্যার সমাধান করবে বলে আশা।

ইস্তেহার মূল বিষয়গুলির মধ্যে রয়েছে: ১) এক কোর্স, এক ফি, ২) ইউনিভার্সিটির পড়ুয়াদের সুবিধার্থে প্রতিষ্ঠানের পৃথক বাস চালু করা। ৩) তফশিলি জাতি উপজাথি/ওবিসি বৃত্তি বৃদ্ধি, ৪) এবিভিপি-র প্রান্তিক পড়ুয়াদের জন্য বৃত্তি বাড়ানো। ৫) মেট্রো কনসেশন পাস, ৬) বিভিন্ন কলেজে ছাত্র-ছাত্রীদের নতুন আবাস, ৭) শিক্ষার সময় আয় করুন নীতি রূপায়ণ, ৮) তৃতীয় লিঙ্গদের জন্য বিশেষ বৃত্তি প্রভৃতি।

পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য নিয়েও গুরুত্ব আরোপ করে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিশেষ বিভাগ খোলার সুপারিশ করা হয়েছে।এদিনের সাংবাদিক সম্মেলনে এবিভিপি-র স্থানীয় চার প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক হর্ষ আঠরি এবং প্রচারমাধ্যমের জাতীয় আহ্বায়ক আশুতোষ সিং।


You might also like!