Country

2 years ago

Mamata Banerjee in Patna: পটনায় নীতীশের ডাকা বিরোধী বৈঠকে মমতার সঙ্গী হবেন অভিষেক

Abhishek Banerjee is with Mamata Banerjee (File Picture )
Abhishek Banerjee is with Mamata Banerjee (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ২০২৪ সালে আসন্ন লোকসভা নির্বাচন কে কেন্দ্র করে  বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্যোগে আগামী শুক্রবার পটনায় বিজেপি বিরোধী দলগুলির বৈঠকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

গত ২৪ এপ্রিল আরজেডি প্রধান লালুপ্রসাদের পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বীকে সঙ্গে নিয়ে নবান্নে এসে মমতার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নীতীশ। সে সময় প্রয়াত জয়প্রকাশ নারায়ণের কথা উল্লেখ করে তৃণমূল নেত্রী বলেছিলেন, “নীতীশজিকে অনুরোধ করছি, আপনি পটনায় একটা বির‌োধী বৈঠক ডাকুন।” 

আসন্ন পটনা বৈঠকে মমতার সঙ্গে অভিষেকেরও যোগদানের সিদ্ধান্তকে ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্বের একাংশ। তাঁরা মনে করছেন, মমতার এই সিদ্ধান্তে ২০২৪-এর লোকসভা ভোটের আগে জাতীয় স্তরে বিজেপি বিরোধী সমীকরণে তৃণমূলের ‘মুখ’ হিসাবে অভিষেকের ‘প্রতিষ্ঠা’ নিশ্চিত হল।

পটনার বৈঠকের আগেই তৃণমূল, আম আদমি পার্টি (আপ), সমাজবাদী পার্টি (এসপি)-র মতো দলগুলির সঙ্গে কংগ্রেসের টানাপড়েন তৈরি হয়েছে। অন্য দিকে, জাতীয় স্তরে বিজেপির মোকাবিলায় মমতার ‘তত্ত্ব’ সমর্থনের ইঙ্গিত দিয়েছেন এসপি সভাপতি অখিলেশ যাদব, আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। এই পরিস্থিতিতে পটনায় জেডিইউ নেতা নীতীশের ডাকা বৈঠকে অখিলেশ, কেজরীর পাশাপাশি হাজির থাকার কথা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের। এই আবহে মমতার সঙ্গে তৃণমূলের পরবর্তী প্রজন্মের নেতা অভিষেকের উপস্থিতিতে বিষয়টি ‘অন্য মাত্রা’ পাবে বলেই মনে করা হচ্ছে। নীতীশকে পটনায় বৈঠক ডাকার ‘পরামর্শ’ দেওয়ার প্রসঙ্গ মমতা বলেছিলেন, ‘‘দিল্লিতে অনেক বৈঠক হয়েছে। কিন্তু তা আর এগোয়নি। আঞ্চলিক স্তরে রাজ্যে রাজ্যে বৈঠক হোক।’’সেই মতেই কার্যত স্বীকৃতি দিয়ে পাটনায় বিরোধী বৈঠক হতে চলেছে, আর সেই বৈঠকে অভিষেকের যোগ দান করতে পারলে তার রাজনৈতিক অভিজ্ঞতা যে আরো পুষ্ট হতে তা আর বলার অপেক্ষা রাখে না। 

You might also like!