Country

3 years ago

Aadhaar and Voter Card Link: ভোটার আইডি ও আধার কার্ডের সংযুক্তির সময়সীমা বাড়াল কেন্দ্র

Aadhaar and Voter Card Link
Aadhaar and Voter Card Link

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ২০২১ সালে লোকসভায় ভোটার আইডি এবং আধার কার্ডের সংযুক্তিকরণের আইন পাশ হয়। ২০২৩ সালের ১ এপ্রিল পর্যন্ত এই সংযুক্তিকরণের সময়সীমা বেঁধে দেয় কেন্দ্র। এই সময়ের মধ্যে দেশের নাগরিকদের অনলাইনে দুটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র সংযুক্ত করতে নির্দেশ দেওয়া হয়। তবে এই দুটি পরিচয়পত্রের লিঙ্ক করানো আবশ্যিক নয় বলেও জানায় কেন্দ্র।  

অবৈধ ভোটার হটাতে এই দুটি কার্ডের মধ্যে লিঙ্ক করাতে চাইছে কেন্দ্র। তাই ফের বাড়ানো হল সময়সীমা। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ভোটার আইডি ও আধার কার্ডের লিঙ্ক করানো যাবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্র। অনলাইনে কিভাবে ভোটার আইডি ও আধার কার্ডের লিঙ্ক করাবেন, জেনে নিন 

প্রথমে জাতীয় ভোটার্স সার্ভিস পোর্টার nvsp.in-ওয়েবসাইটে যান। সেখানে মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে লগ ইন করুন। তারপর ‘সার্চ ইন ইলেক্টোরাল রোল’ অপশনে ক্লিক করে 

নিজের ব্যক্তিগত তথ্য অপশনে গিয়ে নিজের আধার কার্ডের নম্বর লিখুন। এরপর আপনার আধার-লিঙ্কড মোবাইল নম্বরে বা ইমেল আইডিতে একটি ওটিপি আসবে। এরপর অথেন্টিকেশনের জন্য নির্দিষ্ট জায়গায় ওই ওটিপি বসিয়ে ওকে করুন। তাহলেই ভোটার আইডি ও আধার লিঙ্ক হয়ে যাবে।

You might also like!