Breaking News
 
CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের

 

Country

2 years ago

Acid throwing on dog: নির্মমতার নজির গড়লেন মুম্বইয়ের এক মহিলা! তীব্র ক্ষোভ আম জনতার

Street dogs in Mumbai (Symbolic Picture)
Street dogs in Mumbai (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মাঝে মাঝেই খবরের শিরোনামে আসে কোনো মহিলার গায়ে কোনো দুর্বৃত্ত অ্যাসিড ছুঁড়ে মেরেছে। সেই দুর্বৃত্তদের সমাজ কখনো ক্ষমা করে না। কিন্তু এটা তো তার থেকে কম নির্মম নয়! শুধু ব্যক্তিগত বিরক্তির কারণে একজন মহিলা একটি অবলা কুকুরের গায়ে এসিড ছুঁড়ে মারবে! এমন ঘটনাই ঘটেছে বাণিজ্য নগরী মুম্বইয়ে। অভিযোগ পেয়ে পুলিশ অবশ্য দ্রুত ওই মহিলাকে গ্রেফতার করে। অভিযুক্ত ওই মহিলার বাড়ি মুম্বইয়ের মালভানি এলাকায়। অভিযুক্ত মহিলার নাম শাবিস্তা সুহেল আনসারি। তিনি যে কুকুরটির গায়ে অ্যাসিড ছুড়েছেন সেই কুকুরের পালক ওই মহিলার সঙ্গে একই আবাসনে থাকেন। কুকুরের গায়ে ওই মহিলার অ্যাসিড ছোড়ার ভিডিয়ো ধরা পড়েছে সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায়। এলাকার সাধারণ মানুষ ও পশুপ্রেমী সংগঠন এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। 

মহিলার ওই বর্বরোচিত কাজ এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে। সেই ভিডিয়ো দেখে অভিযুক্ত মহিলার শাস্তির দাবিতে সরব পশুপ্রেমীরা। এই ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। কুকুরটির গায়ে একাধিক ক্ষত তৈরি হয়েছে। একটি পশু হাসপাতালে কুকুরটির চিকিৎসা করানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আহত কুকুরটি নিতান্তই অবলা বলে এই সাহস দেখতে পেরেছেন ওই মহিলা। 

সূত্র মারফত জানা যাচ্ছে, ওই মহিলার একটি পোষ্য বিড়াল আছে। ওই আবাসনে থাকা কুকুরটি মহিলার বিড়ালের সঙ্গে প্রায়শই খুনসুটি করত। তা নিয়েই আপত্তি ছিল ওই মহিলার। বিষয়টি নিয়ে কুকুরের পালককে সতর্ক করেছিলেন মহিলা। কিন্তু তিনি সেই কথা শোনেননি বলে অভিযোগ। কিন্তু তাই বলে এমন নির্মমতা কেউ ভাবতে পারে নি। সেই রাগেই মহিলা কুকুরের গায়ে অ্যাসিড ঢেলেছেন বলে জানিয়েছে পুলিশ। ওই মহিলা কুকুরটির গায়ে অ্যাসিড ঢাললেন সে দৃশ্যও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। তার পরই চিৎকার করে দৌড়তে শুরু করে কুকুরটি। এর পরে অবশ্য পুলিশ অভিযোগ পেয়ে তৎপর হয়ে মহিলাকে নিজেদের হেফাজতে নেন।

You might also like!