Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Lucknow : লখনউতে বাতিল সামগ্রীর বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২৫-৩০টি দোকান

A terrible fire broke out in Lucknow's waste market
A terrible fire broke out in Lucknow's waste market

 

লখনউ, ২৬ ডিসেম্বর : উত্তর প্রদেশের রাজধানী লখনউতে ভয়াবহ অগ্নিকাণ্ড! লখনউয়ের কেশব নগর এলাকার কাছে ভয়াবহ আগুন লাগল বাতিল সামগ্রীর মার্কেটে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে ২৫-৩০টি দোকান। সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। মঙ্গলবার ভোররাতে ওই মার্কেটে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, একের পর এক দোকান আগুনের গ্রাসে চলে যায়।

ফায়ার সেফটি অফিসার শত্রুঘ্ন কুমার বলেছেন, "স্ক্র্যাপ (বাতিল সামগ্রী) মার্কেটের আগুনে প্রায় ২৫-৩০টি দোকান পুড়ে গিয়েছে। খবর পাওয়া আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।" আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।


You might also like!