Country

3 years ago

Salam Air : ইঞ্জিন থেকে ধোঁয়া! নাগপুরে জরুরি অবতরণ মাসকটগামী বিমানের, যাত্রীরা সুরক্ষিত

Salam Air
Salam Air

 

নাগপুর, ২ মার্চ : বড়সড় বিপদের থেকে রক্ষা পেল মাসকটগামী সালাম এয়ারের একটি বিমান। বাংলাদেশের চিটাগং থেকে মাসকটগামী সালাম এয়ার বিমানে আগুনের আতঙ্ক দেখা দেয়, ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা মাত্রই জরুরি ভিত্তিতে মহারাষ্ট্রের নাগপুরে নামানো হয় বিমানটিকে। সূত্রের খবর, ইঞ্জিনে থেকে ধোঁয়া বেরোতে দেখা মাত্রই জরুরি ভিত্তিতে অবতরন করানো হয় বিমানটিকে।

বুধবার রাতে মাসকট ফেরার পথে ধোঁয়া দেখা দেয় বিমানে। চট্টগ্রাম থেকে মাসকটে যাওয়ার ওই বিমানটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ছিলেন ৭ জন ক্রু মেম্বারও। যাত্রীরা সবাই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

You might also like!