Country

2 years ago

Ramdev:রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে 'রাম রাজ্য'-র নতুন সূচনা হচ্ছে : রামদেব

Ramdeb
Ramdeb

 

অযোধ্যা, ২২ জানুয়ারি : রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে 'রাম রাজ্য'-র নতুন সূচনা হচ্ছে। বললেন যোগগুরু বাবা রামদেব। সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে এসে যোগগুরু বাবা রামদেব বলেছেন, "রামলালা যখন তাঁবুতে ছিলেন তখন আমরা এখানে এসেছি। এখন একটি বিশাল মন্দির হয়েছে। সনাতনের নতুন ইতিহাস তৈরি হচ্ছে। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে 'রাম রাজ্য'-র নতুন সূচনা হচ্ছে।"

বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী, যোগগুরু বাবা রামদেব, স্বামী চিদানন্দ সরস্বতী প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে পৌঁছেছেন। বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী বলেছেন, "ভারতের জন্য আজ এক গর্বের দিন...'রাম রাজ্য'-র সূচনা। আমার হৃদয় আনন্দে ভরে গিয়েছে, আমরাও খুব খুশি।"


You might also like!