Country

3 years ago

Jabbalpur: জব্বলপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের বাইরে বোমা ছুড়ল এক দুষ্কৃতী, তদন্ত শুরু পুলিশের

Bomb explosion
Bomb explosion

 

জব্বলপুর, ১৬ ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যায়ের ক্যান্টিনের বাইরে বোমা ছুড়ল অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতী। বুধবার রানী দুর্গাবতী বিশ্ববিদ্যায়ের ক্যান্টিনের বাইরে দু'টি বোমা ছোড়ে ওই দুষ্কৃতী, দু'টি বোমাই বিস্ফোরিত হয়। যদিও, এই ঘটনায় কেউ হতাহত হননি। ওই অজ্ঞাতপরিচয় দুস্কৃতির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।


বৃহস্পতিবার সকালে স্টেশন হাউস অফিসার (সিভিল লাইন) রমেশ কৌরভ বলেছেন, "আমরা খবর পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের বাইরে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি দু'টি বোমা নিক্ষেপ করেছে; বোমা বাইরে বিস্ফোরিত হয়। কোন আঘাতের খবর পাওয়া যায়নি, এবং ওই জায়গাটি খালি ছিল। আমরা বিষয়টি তদন্ত করছি।"

You might also like!