Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Jammu kahsmir's Ramban: জম্মু ও কাশ্মীরের রামবানে সবজি ও ফলের বাজারে আগুন, পুড়ল অনেকগুলি দোকান

A fire broke out at a vegetable and fruit market in Ramban (File Picture)
A fire broke out at a vegetable and fruit market in Ramban (File Picture)

 

রামবান, ৫ ফেব্রুয়ারি: জম্মু কাশ্মীরের রামবান জেলায় সবজি ও ফলের বাজারে বিধ্বংসী আগুন লেগে একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সকালে একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় তারপর আগুন পরপর দোকানে ছড়িয়ে পড়ে। সোমবার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রামবান জেলার বানিহাল এলাকার একটি সবজি ও ফলের বাজারে হঠাৎ আগুন লাগে। তিনি জানান, স্থানীয় লোকজন, পুলিশ, দমকল বিভাগ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে অভিযান শুরু করেছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বাজারের একটি কিয়স্ক থেকে আগুনের সূত্রপাত হয়। তারপর কিছুক্ষণের মধ্যেই পুরো বাজারকে গ্রাস করে ফেলে। সেজন্য আগুন নেভানো খুব কঠিন হয়ে পড়ে। অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানি হয়নি তবে প্রচুর দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বিক্রেতাদের ব্যবহৃত কয়েক ডজন টিন ও কাঠের জিনিসপত্র পুড়ে যায়। আগুন লাগার কারণ অনুসন্ধান করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…