Country

2 years ago

Police register criminal case: মণিপুরে মেইতেই লিপুন-প্রধান প্রমত সিংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু

A criminal case is pending against Meitei Lipun-head Pramat Singh in Manipur
A criminal case is pending against Meitei Lipun-head Pramat Singh in Manipur

 

ইমফল, ১৩ জুলাই: মেইতেই লিপুন-প্রধান প্রমত সিংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করেছে মণিপুর পুলিশ। কাংপোকপি জেলা সদর পাহাড়ের কুকি স্টুডেন্টস্ অর্গানাইজেশন (কেএসও)-এর দায়েরকৃত এক অভিযোগের ভিত্তিতে মেইতেই লিপুন-প্রধান প্রমত সিংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সরকারি এক সূত্র এ খবর দিয়ে জানিযেছে, গত ১৩ জুন কাংপোকপি থানায় কুকি স্টুডেন্টস্ অর্গানাইজেশন-এর পক্ষ থেকে প্রমত সিংয়ের বিরুদ্ধে এক এফআইআর দায়ের করা হয়েছিল। ওই অভিযোগের ভিত্তিতে গত ৮ জুলাই প্রমতের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করেছে কাংপোকপি পুলিশ।

সরকারি সূত্রের দাবি, মণিপুর পুলিশ মেইতেই লিপুন-প্রধান প্রমত সিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। তাঁর বিরুদ্ধে কুকি ও মেইতেই গোষ্ঠীর মধ্যে শত্রুতা ও অপরাধমূলক ষড়যন্ত্র রচনার অভিযোগ করা হয়েছে।

সূত্ৰ জানিয়েছে, মণিপুরে সহিংসতাকে উসকে দেওয়ার জন্য মেইতেই লিপুন-প্রধান এবং আরামবাই টেঙ্গোলকে অভিযুক্ত করেছে কেএসও। রাজ্য পুলিশ বিষয়টি তদন্ত করছে। প্রমত সিংয়ের বিরুদ্ধে অভিযোগ সঠিক কিনা তার জন্য প্রামাণিক তথ্য সংগ্রহ করছে পুলিশ, জানিয়েছে সরকারি সূত্রটি।

You might also like!