Country

2 years ago

Madhya Pradesh:মধ্যপ্রদেশের রাজগড় জেলায় কন্টেইনারের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত ২, আহত ১

A bike collided with a container in Rajgarh district of Madhya Pradesh
A bike collided with a container in Rajgarh district of Madhya Pradesh

 

রাজগড়, ২৬ জানুয়ারি : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় কন্টেইনারের সঙ্গে বাইকের সংঘর্ষে দু'জনের মৃত্যু হয়েছে, একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মধ্যপ্রদেশের রাজগড় জেলার মাচালপুর থানা এলাকার জিরাপুর রোডের কোডক্যা জোড় গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই এলাকায় রাস্তায় একটি কন্টেইনারে বাইক ধাক্কা মারলে দু'জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং একজন আহত হন। শুক্রবার ময়নাতদন্তের পর পুলিশ দু'জনের মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে এবং চালকের বিরুদ্ধে খুন সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে জিরাপুর রোডের কোডক্যা জোড় গ্রামের কাছে রাস্তার ধারে পার্ক করা কন্টেইনারে বাইকটি পেছন থেকে ধাক্কা দিয়ে কন্টেইনারের মধ্যে ঢুকে পড়ে। দুর্ঘটনায় মৃতদের নাম, বিজয় (২৮) এবং ঋষি (২৬) । রাজেশ সেন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ কন্টেইনার চালকের বিরুদ্ধে ২৭৯, ৩৩৭, ৩০৪এ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

You might also like!