
নয়াদিল্লি, ২৬ মার্চ : উত্তর-পূর্ব দিল্লির শাস্ত্রী পার্কে গুলিবিদ্ধ হয়ে খুন হল ২২ বছর বয়সী এক যুবক। ওই যুবকের বুকে গুলি করা হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকুও পাওয়া যায়নি। মৃত যুবকের নাম - মুস্তাকিম। অভিযুক্ত ইয়াসিনকে চিহ্নিত করেছে পুলিশ। সোমবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাত একটা নাগাদ আমাদের ফোন করে জানানো হয়, মুস্তাকিম নামে এক যুবককে গুলি করা হয়েছে এবং সে মারা গিয়েছে। সোহেল নামে একজন তার সঙ্গে ছিল এবং তার বক্তব্যের ভিত্তিতে আমরা মামলা করেছি। অভিযুক্তের নাম ইয়াসিন। আমরা কারণ অনুসন্ধান করছি।"
উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি জয় তিরকে বলেছেন, "নিহতের নাম ২২ বছর বয়সী মুস্তাকিম। চাঁদনী চকে সেলসম্যানের কাজ করত সে। তার বুকে গুলি লাগে। হাপসাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে।” কী কারণে এই খুন, তা তদন্ত করে দেখছে পুলিশ। সমস্ত দিক থেকে ঘটনার তদন্তে নেমেছেন পুলিশ আধিকারিকরা।
