Country

3 years ago

Road Accident : মধ্যপ্রদেশের সিধিতে ৩টি বাসে ধাক্কা মারল ট্রাক; মৃত্যু ৮ জনের, আহত কমপক্ষে ৫০

Road Accident
Road Accident

 

সিধি, ২৫ ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশের সিধি জেলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ জন। শুক্রবার রাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় বাসগুলি উল্টে যায়। এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুর পাশাপাশি ৫০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৫-২০ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

দুর্ঘটনাগ্রস্ত বাসগুলিতে থাকা যাত্রীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র জনসভায় যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। সিধির জেলাশাসক বলেছেন, তিনটি বাস রাস্তার ধারে দাঁড়িয়েছিল, টায়ার ফেটে যাওয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পার্কিংয়ে থাকা বাসে। বাসগুলিতে যাত্রী বোঝাই ছিল। নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় বাসগুলি কার্যত উল্টে যায়।

ভয়াবহ এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নিহতদের পরিবারকে ১০ লক্ষ ও গুরুতর জখমদের ২ লক্ষ, ও সাধারণ আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আহতদের দেখতে রেওয়া মেডিক্যাল কলেজে যান তিনি। দুর্ঘটনা নিয়ে খোঁজ নিয়ে শোক জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোহানিয়া টানেলের কাছে বারখাদা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনও কারণে বাসগুলি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। আচমকা একটি ট্রাক এসে ধাক্কা মারে বাসগুলিতে। ট্রাকটির টায়ার ফেটে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।


You might also like!