Country

2 years ago

Road Accident in Uttar Pradesh : উত্তর প্রদেশের বান্দায় ট্রাকে ধাক্কা বেপরোয়া গাড়ির, মৃত্যু ৬ জনের, আহত দুই

Road Accident in Uttar Pradesh (Symbolic Picture )
Road Accident in Uttar Pradesh (Symbolic Picture )

 

বান্দা, ৩০ জুন : উত্তর প্রদেশের বান্দা জেলায় ভয়াবহ একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও দু'জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে। ওই গাড়িতে মোট ৮ জন ছিলেন, তাঁদের মধ্যে ৫ জনের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। একজনের মৃত্যু হয় হাসপাতালে। বাকি দু'জনের চিকিৎসা চলছে।

বান্দার জেলাশাসক দূর্গা শক্তি নাগপাল বলেছেন, দ্রুতগামী একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। গাড়িটিতে ৮ জন ছিলেন, দুর্ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। একটি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ৩ জনের মধ্যে একজন মারা গিয়েছে এবং বাকি দু'জনের অবস্থা গুরুতর। তাঁদের একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!