Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

6 DSP suspend for PM's security : পঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় অবহেলার দায়ে দুই ডিএসপিসহ ছয়জনকে বরখাস্ত

6 DSP suspend for PM's security  (File Picture)
6 DSP suspend for PM's security (File Picture)

 

চন্ডিগড়, ২৬ নভেম্বর  : পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় অবহেলার দায়ে রবিবার দুই ডিএসপিসহ ছয়জনকে বরখাস্ত করা হয়েছে। এরআগে পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার ত্রুটির জন্য একজন এসপিকে বরখাস্ত করা হয়েছিল। এবার দুজন ডিএসপিসহ ছয়জনকে বরখাস্ত করা হল রবিবার । গত বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় শিথিলতার বিষয়টি উঠে আসে।

পঞ্জাবের বিধানসভা নির্বাচনের সময় ২০২২ সালের ৫ জানুয়ারী প্রধানমন্ত্রী মোদী বাটিন্ডায় যান। সেখান থেকে সড়কপথে প্রধানমন্ত্রী ফিরোজপুর যাচ্ছিলেন। সেসময় পথ অবরোধ করে কৃষকরা। এরপর ফিরোজপুরের পেয়ারেলা ফ্লাইওভারে প্রধানমন্ত্রীর গাড়ি কুড়ি মিনিট থেমে থাকে। এই ফ্লাইওভারটি ভারত-পাকিস্তান হুসাইনিওয়ালা সীমান্ত থেকে কিছুটা দূরে। কুড়ি মিনিট পর প্রধানমন্ত্রীকে ফিরতে হয়। এই পুরো ঘটনার তদন্ত রিপোর্ট আসার পর পাঞ্জাব সরকার এসপি গুরবিন্দর সিংকে বরখাস্ত করে। তারপর এদিন ডিএসপি প্রসন সিং, ডিএসপি জগদীশ কুমার, ইন্সপেক্টর বলবিন্দর সিং, যতিন্দর সিং, এসআই যশবন্ত সিং এবং এএসআই রমেশ কুমারকেও বরখাস্ত করা হয়েছে।

You might also like!