Breaking News
 
TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র

 

Telengana : তেলেঙ্গানায় লাইনচ্যুত গোদাবরী এক্সপ্রেসের ৬টি বগি, তদন্তের নির্দেশ রেলের

Rail Derailed
Rail Derailed

 

হায়দরাবাদ, ১৫ ফেব্রুয়ারি : তেলেঙ্গানার বিবিনগরের কাছে লাইনচ্যুত হয়ে গেল বিশাখাপত্তনম-সেকেন্দ্রাবাদ গোদাবরী এক্সপ্রেস। বুধবার সকালে বিশাখাপত্তনম-সেকেন্দ্রাবাদ গোদাবরী এক্সপ্রেসের ৬টি বগি বেলাইন হয়ে যায়। এই ট্রেন দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে রেল। ট্রেনটি কেন লাইনচ্যুত হয়েছে তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।


দক্ষিণ-মধ্য রেলের পিআরও জানিয়েছেন, বুধবার সকালে হায়দরাবাদ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে, বিবিনগর ও ঘাটকেসর স্টেশনের মাঝে অঙ্কুশাপুর গ্রামের কাছে গোদাবরী এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে হায়দরাবাদের দিকে যাচ্ছিল। রেল জানিয়েছে, ১২৭২৭ বিশাখাপত্তনম-সেকেন্দ্রাবাদ গোদাবরী এক্সপ্রেসের এস১, এস২, এস৩, এস৪, জিএস এবং এসএলআর বগি লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনার জেরে রেল পরিষেবা বিঘ্নিত হয়। ব্যস্ততম এই রুটে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে অনেকগুলি ট্রেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…