Country

2 years ago

Telangana assembly elections: তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের ৫৫ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের

Telangana assembly elections (Symbolic Picture)
Telangana assembly elections (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ১৫ অক্টোবর : তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ৫৫ টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস । রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

তেলেঙ্গানা কংগ্রেস সভাপতি রেভান্থ রেড্ডিকে কোদাঙ্গাল বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। কোমাতিরেডি ভেঙ্কট রেড্ডি নালগোন্ডা বিধানসভা আসন থেকে প্রার্থী হয়েছেন। কংগ্রেস নেতা এন উত্তম কুমার রেড্ডি হুজুরনগর থেকে এবং কোমাতিরেডি ভেঙ্কট রেড্ডি নলগোন্ডা বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন। প্রসঙ্গত, তেলঙ্গানায় মোট ১১৯ টি বিধানসভা আসন রয়েছে। ৩০ নভেম্বর এখানে ভোট হবে এবং ৩ ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

You might also like!