Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

Country

2 years ago

Amarnath yatra :জম্মু থেকে ৫৩৪জন তীর্থযাত্রী অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছেন

534 pilgrims left for Amarnath yatra from Jammu.
534 pilgrims left for Amarnath yatra from Jammu.

 

জম্মু, ৭ আগস্ট  : সোমবার জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে ৫৩৪জন তীর্থযাত্রীর আরেকটি ছোট দল অমরনাথ যাত্রার জন্য রওনা হয়েছে। পয়লা জুলাই থেকে ৬২ দিনের বার্ষিক তীর্থযাত্রা শুরু হওয়ার পর থেকে ৪ লক্ষ ১৯ হাজারেরও বেশি ভক্ত অমরনাথের পবিত্র গুয়ায় ভগবান শিবকে দর্শন করেছেন।

যাত্রা শেষ হবে ৩১ আগস্ট। ভগবতী নগর শিবির ছেড়ে যাওয়া ব্যাচের ৫৩৪ জন তীর্থযাত্রীর মধ্যে ৩৫৪ জন অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটার পাহলগাম রুটে রওনা হয়েছেন, আর ১৮০ জন গান্দেরবাল জেলার ১৪ কিলোমিটার বালতাল রুটের দিকে যাচ্ছেন বলে সূত্রের তরফে জানা গিয়েছে।

জম্মু ও কাশ্মীরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ৫ শোরও বেশি তীর্থযাত্রীর ৩৫ তম দলটি জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কাশ্মীরের বালতাল ও পহেলগাও বেস ক্যাম্প হয়ে পবিত্র অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গত ৩৪ দিনে ৪ লক্ষ ১৯ হাজারেরও বেশি তীর্থযাত্রী, মন্দির দর্শন করেছেন, যা গত বছর এই সময়ের তুলনায় অনেকটাই বেশি।

You might also like!