
মোরেনা, ৩০ আগস্ট : মধ্যপ্রদেশের মোরেনা জেলায় একটি চেরি কারখানার বয়লার থেকে বিষাক্ত গ্যাস লিকেজে প্রাণ হারিয়েছেন ৫ জন শ্রমিক। মোরেনার পুলিশ সুপার শৈলেন্দ্র চৌহান জানিয়েছেন, বুধবার মোরেনা জেলায় একটি চেরি কারখানার বয়লার থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন শ্রমিক। সকলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
মোরেনার এএসপি অরবিন্দ সিং ঠাকুর বলেছেন, "মোরেনায় একটি খাবারের কারখানা আছে, যেখানে তাঁরা নিয়মিত ট্যাঙ্ক পরিষ্কার করত... একজন শ্রমিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন এবং সে তাতে পড়ে যায়। তাঁকে বাঁচাতে অন্যরা ট্যাঙ্কের নিচে নামলে তাঁরাও তাতে পড়ে যায়। সম্ভবত বিষাক্ত গ্যাস ছিল এবং এটি ময়নাতদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে।''
