Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Country

4 years ago

5 missing fisherman rescued today : নিখোঁজ ৫ মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার, প্রাণ বাঁচালো লাইফ জ্যাকেট

5 missing fisherman rescued today
5 missing fisherman rescued today

 

কাকদ্বীপ, ২০ আগস্ট : বঙ্গোপসাগরে কেঁদো দ্বীপের কাছে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ ৫ মৎস্যজীবীকে শনিবার উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিন সকাল থেকেই তাঁদের খোঁজে ৬ টি ট্রলারে করে উপকূল রক্ষী বাহিনী এবং মৎস্যজীবীরা তল্লাশি শুরু করে। তাঁরা লাইফ জ্যাকেট পরে থাকায় সারারাত জলে ভাসতে ভাসতে কেঁদো দ্বীপের জঙ্গলের মধ্যে উঠেছিলেন। পাঁচ জনকেই উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, ১৩ জন মৎস্যজীবীকে গতকাল উদ্ধার করা হয়েছিল।

বঙ্গোপসাগরের গভীরে ইলিশ ধরতে গিয়ে শুক্রবার উল্টে যায় একটি ট্রলার। এই ঘটনায় নিখোঁজ হয়ে যান কাকদ্বীপ-নামখানা এলাকার ১৮ জন মৎস্যজীবী। আবহাওয়া সতর্কবার্তা পাওয়ার পর ফেরার সময় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত কেঁদো দ্বীপের কাছে ডোবা চরে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। ওই দিনই ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছিল, নিখোঁজ ছিলেন ৫ জন। তাঁদের শনিবার সকালে উদ্ধার করা হয়েছে। লাইফ জ্যাকেটই প্রাণ বাঁচালো ওই ৫ জন মৎস্যজীবীর।


You might also like!