Country

3 years ago

Bus overturned and killed in Jalaun:উত্তরপ্রদেশের জালাউনে বাস উল্টে নিহত ৫, আহত ১৫

This shocking incident in Jalaun, Uttar Pradesh
This shocking incident in Jalaun, Uttar Pradesh

 

লখনউ, ৭ মে  : বিয়ে বাড়ি থেকে অতিথিদের নিয়ে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ১৫ জন। শনিবার রাতে উত্তরপ্রদেশের জালাউনে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ে বাড়ি থেকে একটি বাস ৪০ জনকে নিয়ে ফিরছিল শনিবার রাতে। উত্তরপ্রদেশের জালাউন জেলার মাধৌগড় থানা এলাকার গোপালপুরার কাছে বাসটির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। এরপর যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে উলটে যায়। সংঘর্ষের অভিঘাতে বাসের ছাউনি উড়ে যায়। দুর্ঘটনার ফলে মৃত্যু হয় ৫ যাত্রীর। পাশাপাশি গুরুতরভাবে জখম হন ১৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে যমুনা এক্সপ্রেসওয়েতে শনিবার পৃথক আরেকটি বাস দুর্ঘটনায় চার জন জখম হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাসটি বিহার থেকে ৪০ জন যাত্রী নিয়ে দিল্লির দিকে যাচ্ছিল। সেই যাত্রাপথে আগ্রার খান্ডাউলি এবং এতমাদপুর সীমানা এলাকায় বাসটি আচমকা উলটে যায়।

You might also like!