Country

2 years ago

Budget Announcement: রেলের ৪০ হাজার সাধারণ বগি বন্দে ভারত এক্সপ্রেসের মতো : নির্মলা সীতারমন

Finance Minister Nirmala Sitharaman made a big announcement about Bande Bharat.
Finance Minister Nirmala Sitharaman made a big announcement about Bande Bharat.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেলের ৪০ হাজার সাধারণ বগি বন্দে ভারত এক্সপ্রেসের মতো করা হবে। ট্রেনের গতি বাড়বে। বৃহস্পতিবার বাজেট পেশ করে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানান, এখন আমাদের ১৪৯টি বিমানবন্দর রয়েছে। একাধিক ভারতীয় সংস্থা এক হাজারেরও বেশি বিমানের অর্ডার দিয়েছে। আগামী দিনে আরও সস্তা হবে বিমান সফর। গোটা দেশের মেট্রো রেলের উন্নয়ন করা হবে বলেও তিনি জানান।

তিনটি বড় রেলওয়ে করিডরের ঘোষণা করেছেন নির্মলা। তিনি জানান, তিনটি রেলওয়ে করিডর তৈরি হবে। শক্তি, খনিজ এবং সিমেন্ট করিডর হবে। এ ছাড়া বন্দরের সঙ্গে যোগাযোগের করিডর এবং ট্রাফিক ডেনসিটি করিডর তৈরি হবে। ধর্মীয় পর্যটনে জোর দেবে কেন্দ্র, এমনটাও জানিয়েছেন নিৰ্মলা। তিনি বলেন, রাজ্যে রাজ্যে পর্যটন স্থানগুলির উন্নয়ন চাই। দরকারে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হবে। লাক্ষাদ্বীপ-সহ দেশের সর্বত্র পর্যটন সুবিধা বৃদ্ধির বিষয়ে বিশেষ উদ্যোগ।


You might also like!