Country

2 years ago

Four students died: উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গাড়ি উল্টে মৃত ৪ পড়ুয়া

4 students died after the car overturned in Uttar Pradesh's Shahjahanpur
4 students died after the car overturned in Uttar Pradesh's Shahjahanpur

 

শাহজাহানপুর, ২৭ ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের শাহজাহানপুরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ পড়ুয়ার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার কান্ত থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। বোর্ড পরীক্ষা দিতে যাওয়া পড়ুয়াদের গাড়ির টায়ার আচমকাই ফেটে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তারফলেই ৪ পড়ুয়ার মৃত্যু হয়। ৬জন পড়ুয়া গুরুতর আহত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার জানিয়েছেন, একাধিক পড়ুয়া একটি ইকো গাড়িতে করে উত্তর প্রদেশের বোর্ড পরীক্ষা দিতে জৈতিপুর যাচ্ছিল। কাঁট এলাকায় জালালাবাদ-শাহজাহানপুর মহাসড়কের জারওয়ান গ্রামের কাছে হঠাৎ গাড়ির টায়ার ফেটে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম, মোহিনী (১৬), অনুরাগ (১৪)। এসপি সিটি জানান, আহত পড়ুয়াদের চিকিৎসার জন্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


You might also like!