Country

2 years ago

Landslide in Maharashtra: মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসে মৃত্যু ৪ জনের; আহত ৩, অনেকের আটকে থাকার শঙ্কা

4 people died in a landslide in Raigarh, Maharashtra; Injured 3, fear of many trapped
4 people died in a landslide in Raigarh, Maharashtra; Injured 3, fear of many trapped

 

রায়গড়, ২০ জুলাই : মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে প্রাণ হারালেন ৪ জন। এছাড়াও ৩ জন আহত হয়েছেন। কমপক্ষে ২২ জনকে উদ্ধার করা হয়েছে, এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাত এগারোটা নাগাদ রায়গড় জেলার খালাপুর তালুকের ইরশালওয়াড়ি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোররাতে রায়গড় পুলিশ জানিয়েছে, "এখনও পর্যন্ত মোট ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পুলিশ ও জেলা প্রশাসনের শতাধিক কর্মকর্তা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। আমরা এনডিআরএফ, স্থানীয় মানুষজন এবং কিছু এনজিও থেকে সাহায্য পাচ্ছি।"

এরপর বৃহস্পতিবার সকালে পুলিশ জানিয়েছে, "ভূমিধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ৪ জন। এছাড়াও ৩ জন আহত হয়েছেন। ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।" বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, সেখানে পৌঁছে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। মহারাষ্ট্রের মন্ত্রী উদয় সামন্ত এবং দাদা ভুসেও খালাপুরের ইরশালওয়াড়িতে পৌঁছেছেন। মুম্বইয়ের কন্ট্রোল রুম থেকে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার।



 

You might also like!