
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি : দিল্লির আনন্দ পর্বত এলাকায় বেপরোয়া ট্রাকের দৌরাত্ম্য প্রাণ কাড়ল ৪ জন শ্রমিকের। নিহত শ্রমিকরা মধ্যপ্রদেশের টিকামগড়ের বাসিন্দা। দিল্লি পুলিশ জানিয়েছেন, শুক্রবার রাতে দিল্লির আনন্দ পর্বত এলাকায় একটি ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। রোহতক রোডে ঘটনাস্থলে পৌঁছনোর পর পুলিশ একটি এমসিডি ট্রাক দেখতে পায়, যা উল্টে ছিল। দুর্ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং একজন আহত অবস্থায় হাসপাতালে মারা যান।
দিল্লি পুলিশ আরও জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, দ্রুতগামী ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা নির্মাণে নিয়োজিত শ্রমিকদের ধাক্কা দেয়। সকলেই টিকম গড়, মধ্যপ্রদেশের পরিযায়ী শ্রমিক। ট্রাকের চালক সম্ভবত আহত হয়েছে, তার সন্ধান এখনও পাওয়া যায়নি। তদন্ত শুরু হয়েছে।
