Country

2 years ago

Jammu and Kashmir Rajouri car accident:জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে গাড়ি দুর্ঘটনায় মৃত ৪, গুরুতর আহত আরও ৮ জন

4 dead, 8 seriously injured in Jammu and Kashmir Rajouri car accident
4 dead, 8 seriously injured in Jammu and Kashmir Rajouri car accident

 

জম্মু, ৫ জুলাই : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন যাত্রী। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। মৃত ৪ জনের মধ্যে ৩ জনই মহিলা। বুধবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে রাজৌরি জেলার থানামান্ডি এলাকায়, ভাঙ্গাই সড়কে। আহতদের সংকটজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানামান্ডির সাব-ডিভিশনাল অফিসার ডাঃ ইমতিয়াজ আহমেদ বলেছেন, বুধবার ভোররাতে ২.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে তিনটি পরিবারের সদস্যরা ছিলেন, পুঞ্চের বুফলিয়াজ এলাকায় এক আত্মীয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের পরে বাড়ি ফিরছিলেন সকলে, ভাঙ্গাই গ্রামে তাঁদের গন্তব্য থেকে মাত্র কয়েকশ মিটার দূরে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন, ১২ জন যাত্রীকে উদ্ধার করে থানামন্ডির উপ-জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়। নিহতরা হলেন- শামীম আক্তার, রুবিনা কাউসার, জরিনা বেগম ও মোহাম্মদ ইউনিস, সবাই ভাঙ্গাইয়ের বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর আহত ৮ জন হলেন- শাহীন বেগম, জাইতুন বেগম, শাহীন বেগম, বেগম জান, ফাতেমা বেগম, সুরিয়া বেগম, কুলসুম বেগম এবং মোহাম্মদ কাসিম।

You might also like!