Country

2 years ago

Earthquake:৩.৬ মাত্রায় ভূমিকম্পে কাঁপল হিমাচল

3.6 earthquake shook Himachal
3.6 earthquake shook Himachal

 

সিমলা, ৭ জুলাই  : হিমাচল প্রদেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকালে রাজ্যের আদিবাসী জেলা কিন্নৌরে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ৩.৬। এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

সিমলার আবহাওয়া কেন্দ্রের মতে, শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬ এবং এর কেন্দ্রস্থল ছিল কিন্নৌর ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার নীচে। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ভূমিকম্পের কারণে কোনও ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করেছে। এর আগেও বহুবার কিন্নৌরে ভূমিকম্প অনুভূত হয়েছে।

প্রসঙ্গত, হিমাচল প্রদেশ ভূমিকম্পের দিক থেকে খুবই সংবেদনশীল। বিশেষ করে চম্বা, কাংড়া এবং মান্ডি জেলাগুলি অত্যন্ত সংবেদনশীল।


You might also like!