Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Road Accident at Warangal : তেলেঙ্গানায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে মৃত ৩, আহত ৪

Road Accident at Warangal (Symbolic Picture)
Road Accident at Warangal (Symbolic Picture)

 

ওয়ারাঙ্গাল, ১৬ আগস্ট  : তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলায় একটি ট্রাক এবং একটি অটোরিকশার মধ্যে মর্মান্তিক সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, বুধবার তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলার ইয়েলান্দা গ্রামে ।

জানা গিয়েছে,বুধবার সকালে উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী লরির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত চারজনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

জানা গিয়েছে, ট্রাকটি খাম্মাম থেকে ওয়ারাঙ্গলের দিকে আসছিল, অটোরিকশাটি থুরুরের দিকে যাচ্ছিল। তখনই সংঘর্ষ বাঁধে, ৩ ব্যক্তি সম্পূর্ণভাবে ট্রাকের নীচে পিষ্ট হয়ে যায়। ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!