
নয়াদিল্লি, ৮ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩-দিনের সফরে রবিবার গুজরাটে যাচ্ছেন। তিনি মহেসানা, ভারুচ, আনন্দ, জামনগর, রাজকোট এবং আহমেদাবাদ যাবেন বলে সুত্রের খবর। এই সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী উত্তর গুজরাটের মহেসানায় ২ হাজার ৮৯০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে মনে করা হচ্ছে। সূর্য মন্দিরের জন্য পরিচিত গুজরাটের মোধেরা হল দেশের প্রথম সৌর শক্তি চালিত গ্রাম।প্রধানমন্ত্রী রবিবার গ্রামটিকে দেশের প্রথম সৌর শক্তি চালিত গ্রামের স্বীকৃতি দেবেন।প্রকল্পটি ৮০ কোটি টাকা ব্যয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগ নির্মিত। এছাড়াও গুজরাটে আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
