
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাতে গোনা আর কয়েক দিন পরেই ভারতের রাজধানী শহরে বসবে জি২০ সম্মেলনের আসর। আর সেই বৈঠকে অভ্যাগতদের স্বাগত জানাতে ২৮ ফুট দীর্ঘ এক নটরাজের মূর্তি বসানো হচ্ছে ভারত মণ্ডপে,চলছে একেবারে শেষ মুহূর্তের কাজ। মনে করা হচ্ছে, এটাই বিশ্বের দীর্ঘতম নটরাজ মূর্তি।
সব মিলিয়ে ১৮ জন কর্মী কাজ করছেন নটরাজের মূর্তি স্থাপনের কাজে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বরের বৈঠক ঘিরে উন্মাদনার মধ্যে জায়গা করে নিয়েছে এই ১৯ টনের অতিকায় মূর্তিটি। মূর্তিটির ভাস্কর তামিলনাড়ুর শিল্পী এস দেবসেনাথিপ্যাথি।মাদার অফ ডেমোক্র্যাসি’ নামের এক প্রদর্শনী চলবে ভারত মণ্ডপমে। সেখানে ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যকে তুলে ধরা হবে। একেবারে বৈদিক আমল থেকে আধুনিক যুগ, সবটাই ধরা থাকবে ওই প্রদর্শনীতে। ১৬টি ভাষা ব্যবহৃত হবে প্রদর্শনীর অডিওয়। এর মধ্যে ইংরেজি ছাড়াও রয়েছে ফরাসি, ইটালিয়ান, কোরিয়ান ও জাপানি প্রভৃতি।
উল্লেখ্য, ৯ ও ১০ সেপ্টেম্বর দু’দিনের এই সামিটে যোগ দেবেন না না গুনী ব্যক্তিরা।
