মহারাষ্ট্রের পালঘরে মুখোমুখি সংঘর্ষ দু'টি বাসের, আহত কমপক্ষে ২০ জন

20 injured in bus accident in palghar
20 injured in bus accident in palghar

 

পালঘর, ৭ নভেম্বর : মহারাষ্ট্রের পালঘর জেলায় রাষ্ট্রীয় পরিবহন নিগমের দু'টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। সোমবার সকালে পালঘর জেলায় জওহর-সিলভাসা রোডের ওপর দু'টি রাষ্ট্রীয় পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পালঘর পুলিশের মতে, এই দুর্ঘটনায় প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন; আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পালঘর জেলায় জওহর-সিলভাসা রোডের ওপর ঘাট বিভাগ এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। রাস্তায় বাঁক কোনও একটি বাস নিয়ন্ত্রণ হারানোর ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করছে পুলিশ। মুখোমুখি সংঘর্ষের দু'টি বাসের চালকের কেবিন ভেঙে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনস্থলে পৌঁছয় পুলিশ। আহত অবস্থায় কমপক্ষে ২০ জন যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…