
হাজারিবাগ, ৩১ অক্টোবর : ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে, সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে হাজারিবাগ জেলার চরহি থানার অন্তর্গত ২৩ নম্বর রেলওয়ের দলদলিয়া গ্রামের কাছে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই এক মহিলা ও এক পুরুষের মৃত্যু হয়। দুর্ঘটনায় সাতজন আহত হয়।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ হাজারিবাগ জেলার চরহি পঞ্চায়েতের সরবাহা গ্রামের সাতজন মহিলা ও দুইজন পুরুষ মাটি আনতে ট্রাক্টরে করে রেললাইন পেরোচ্ছিলেন। এই সময় আচমকাই ট্রেন এসে পড়লে দুর্ঘটনাটি ঘটে।
