Country

2 years ago

Punjab : পঞ্জাবের তারন তারানে দুটি গ্লক পিস্তল উদ্ধার

Drone found in Punjab
Drone found in Punjab

 

চন্ডিগড়, ২ ডিসেম্বর : পঞ্জাবের তারন তারানে দুটি গ্লক পিস্তল উদ্ধার করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর সৈন্যরা। শনিবার বিএসএফ-এর সেনারা আইবি-র কাছে পাকিস্তানি ড্রোন থেকে ফেলে দেওয়া দুটি গ্লক পিস্তল উদ্ধার করেছে বলে জানিয়েছেন এক বিএসএফ আধিকারিক।

শনিবার পঞ্জাবের তারন তারান জেলার ভারত-পাকিস্তান সীমান্তের কাছে দুটি গ্লক পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তলগুলি একটি পাকিস্তানি ড্রোন থেকে ছোড়া বলে সন্দেহ করা হচ্ছে, বিএসএফ আধিকারিক সূত্রে এই তথ্য জানা গিয়েছে। বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সৈন্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবারও তারন তারান জেলার খলরা গ্রামের একটি মাঠে তল্লাশি চালিয়ে একটি চীনের তৈরি ড্রোন উদ্ধার করে। শনিবার আরও তল্লাশির সময় বিএসএফ সদস্যরা খালড়ার একটি সরকারি স্কুলের চত্বর থেকে দুটি গ্লক পিস্তল উদ্ধার করেছে বলে সেনার এক আধিকারিক জানান।

You might also like!