Country

3 years ago

15 people killed in road accident:মধ্যপ্রদেশের খারগোনে ব্রিজ থেকে নীচে পড়ল বাস; মৃত্যু ১৫ জনের, আহত কমপক্ষে ২৫ জন

Road Accident in MP (Syombolic Picture)
Road Accident in MP (Syombolic Picture)

 

খারগোনে, ৯ মে : মধ্যপ্রদেশের খারগোনে জেলায় সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জন যাত্রীর, এছাড়াও কমপক্ষে ২৫ জন কমবেশি আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে, বাসটি শ্রীখণ্ডি থেকে ইন্দোর যাচ্ছিল। সেই সময় ডোঙ্গারগাঁওয়ের কাছে বোরাড় নদীর ওপরের সেতু থেকে নীচে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চালক, কন্ডাক্টর ও ক্লিনার রয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ২৫ জন যাত্রী আহত হয়েছেন, যাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও খারগোন জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তথ্য অনুযায়ী, এমএসটি হিরামনি ট্রাভেলসের এমপি ১০পি ৭৭৫৫ বাসটি যাত্রীতে ভর্তি ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এসপি, কালেক্টর ও বিধায়কও। খারগোনের এসপি ধরম বীর সিং বলেছেন, আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।


You might also like!