Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Shimla:সিমলার থিওগে দুর্ঘটনাগ্রস্ত এইচআরটিসি বাস, আহত ১৪ জন

A Himachal Road Transport Corporation (HRTC) bus overturned at Theog in Shimla district.
A Himachal Road Transport Corporation (HRTC) bus overturned at Theog in Shimla district.

 

সিমলা, ৮ সেপ্টেম্বর : সিমলা জেলার থিওগে হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (এইচআরটিসি) একটি বাস উল্টে যায়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় লেলু সেতুর কাছে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন।

পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহত ১৪ জনকে চিকিৎসার জন্য সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি রাজধানী সিমলা থেকে থ্রোচ যাওয়ার সময় লেলু সেতুর কাছে একটি মোড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এই সময় বাসের মধ্যেই যাত্রীরা এদিক-ওদিক ছিটকে যায়। ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লোকজনের সহায়তায় বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে।

ডিএসপি সিদ্ধার্থ শর্মা জানিয়েছেন, দুর্ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।


You might also like!