Country

2 years ago

Bus accident in Odisha: ওডিশার গঞ্জামে দু'টি বাসের সংঘর্ষে মৃত ১০; আহত আরও ৮ জন, আর্থিক সাহায্যের ঘোষণা নবীনের

10 killed in collision between two buses in Odisha's Ganjam (File Picture)
10 killed in collision between two buses in Odisha's Ganjam (File Picture)

 

গঞ্জাম ও ভুবনেশ্বর, ২৬ জুন: ওডিশার গঞ্জাম জেলায় ওডিশা রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের (ওএসআরটিসি) বাসের সঙ্গে একটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ১০ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। রবিবার রাত একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গঞ্জাম জেলার দিগাপাহান্ডির কাছে। আহত অবস্থায় ওডিশা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস এবং প্রাইভেট বাসের সমস্ত যাত্রীকে বেরহামপুরের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গঞ্জাম জেলার জেলাশাসক দিব্যজ্যোতি পরিদা বলেছেন, "দু'টি বাসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে এমকেসিজি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছি আমরা। আহতদের মধ্যে একজনকে পরে কটকের একটি হাসপাতালে রেফার করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, ওএসআরটিসি বাসটি রায়গড়া থেকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল, প্রাইভেট বাসটি গঞ্জাম জেলার খান্দাদেউলি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বেরহামপুরের দিকে ফিরছিল।

ভয়াবহ এই দূর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মৃতদের পরিজনকে ৩ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পট্টনায়েক।

You might also like!