Country

2 years ago

Ranchi Road Accident: রাঁচিতে সড়ক দুর্ঘটনায় মৃত ১, আহত বেশ কয়েকজন

Road Accident (Symbolic Picture)
Road Accident (Symbolic Picture)

 

রাঁচি, ১১ অক্টোবর: একটি স্কুটির সঙ্গে একটি যাত্রীবাহী গাড়ির ধাক্কায় মৃত এক। আহত হয়েছে এক ডজনেরও বেশি মানুষ। ঘটনাটি ঘটেছে, বুধবার সকালে ঝাড়খণ্ডের রাঁচির অঙ্গদা থানা এলাকার হাহে রাঁচি-মুড়ি সড়কে।

মৃতের নাম রমেশ করমালি। তিনি চিল্লাদাগের বাসিন্দা ছিলেন। বুধবার সকালে রমেশ করমালি তাঁর স্ত্রীকে নিয়ে স্কুটিতে করে অঙ্গদের দিকে যাচ্ছিলেন। আচমকাই বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ি তাদের স্কুটিতে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী গাড়িটিও ঘটনাস্থলে উল্টে যায়। যাত্রীবাহী গাড়িতে থাকা দুই ডজনেরও বেশি শ্রমিক আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য রিমসে পাঠানো হয়েছে।

You might also like!