Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Chital Fish Recipe : বানিয়ে ফেলুন চিতল মাছের ঝাল মশলা

Make the chital fish jhal masala
Make the chital fish jhal masala

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চৈত্রের শেষ  মানেই মাছ, মাংস, মিষ্টির এলাহি আয়োজন। তাই আজ রইল স্পেশাল রেসিপি চিতল মাছের ঝাল মশলা।

উপকরণ

চিতল মাছ, নুন, হলুদ, লঙ্কার গুড়ো, সর্ষের তেল, আদা, রসুন, লঙ্কার গুড়ো, গোটা ধনে, গোলমরিচ, জিরে, ধনেপাতা, গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা।

কী ভাবে বানাবেন ?

প্রথমে চিতল মাছ ভাল করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ভাল করে মাখিয়ে রাখুন। এবার মিক্সিতে আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, গোটা ধনে, গোলমরিচ, জিরে, ধনেপাতা আর অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিন।

এবার কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা মাছ ভেজে তুলে রাখুন। এবার ওই তেলে গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে পেস্ট করে রাখা মশলা আর টম্যাটো পেস্ট দিয়ে ভাল করে কষিয়ে নিন।

এবার স্বাদমতো নুন দিয়ে ফের কষিয়ে নিন। তেল সম্পূর্ণ ছেড়ে দিলে জল দিয়ে ভাজা মাছগুলি দিয়ে দিয়ে চাপা দিয়ে দিন। রান্না শেষ হলে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন সুস্বাদু চিতল মাছের ঝাল মশলা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…