Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Cooking

1 month ago

Chicken Malaikari: মাত্র ১০ মিনিটে তৈরি হবে সুস্বাদু মুরগির মালাইকারি, রইল সহজ রেসিপি

Delicious Chicken Malaikari
Delicious Chicken Malaikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চিকেনপ্রেমীদের জন্য সুখবর! প্রতিদিনের চিকেন কষা বা পাতলা ঝোলের বাইরে বেরিয়ে এবার স্বাদবদল করুন একদম আলাদা একটি পদে—মুরগির মালাইকারি। বাংলার ঘরে রবিবার মানেই গরম ভাতের সঙ্গে মুরগির ঝোল, কিন্তু বিশেষ দিনে বা হঠাৎ অতিথি এলেও মাত্র দশ মিনিটেই তৈরি করতে পারেন এই মজাদার রান্না। রসাল মুরগির টুকরো, সঙ্গে নারকেলের দুধ আর সামান্য গরম মশলা—এই তিনের মেলবন্ধনে তৈরি মালাইকারির স্বাদ মন ভরিয়ে দেবে মুহূর্তে। রান্নাটি যেমন সহজ, তেমনই দ্রুত তৈরি হয়ে যায়।

মুরগির মালাইকারি রেসিপি -

উপকরণ: মুরগির মাংস দেড় কেজি, পেঁয়াজ কুচি ২ টি, আদা কুচি ১ টেবিল চামচ, রসুন ৪ কোয়া, নুন, মিষ্টি আন্দাজমতো, নারকেল দুধ ২ কাপ, তেল ৩ টেবিল চামচ, গরমমশালা গুঁড়ো ১ চা চামচ।

প্রণালী: টুকরো করা মুরগির মাংস ভালো করে ধুয়ে নিন। তেল গরম করে রসুন, আদা, পেঁয়াজ, ভালো করে কষে নিয়ে, ততে মুরগির টুকরো, নুন ও মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবেন। মাঝে মাঝে নাড়াচাড়া করবেন। মুরগি বেশ কষা হয়ে গেলে, নারকেলের দুধটা ঢেলে মুখটা ঢেকে কম আঁচে বসিয়ে রাখুন রাখুন। নামাবার আগে গরমমশলা গুঁড়ো মেশাবেন। অথবা নারকেলের দুধ ও গরম মশলা মিশিয়ে প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে নামাবেন। তৈরি আপনার নারকেলের মালাইকারি।

মাত্র ১০ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে রেস্তরাঁ-মানের একটি সুস্বাদু পদ। ভাত, পোলাও কিংবা রুটি—সবকিছুর সঙ্গে মানানসই এই মুরগির মালাইকারি এখনই ট্রাই করে দেখুন।

You might also like!